• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:২৩
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

বর্ণাঢ্য আয়োজনে নওগাঁতে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name / ১৫১ Time View
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি আজ শুক্রবার (৩ জুলাই) সাফল্যের ২৩ বছর পেরিয়ে ২৪ বছরে পদার্পণ।

এ উপলক্ষে আজ নওগাঁ ফুড প্যালেস রেস্টুরেন্টে ফুলেল শুভেচ্ছা এবং কেক কাটার মধ্যো দিয়ে ভালোবাসায় উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।

 

শেরা জনপ্রিয় সাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথি নওগাঁ সদর ৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, গণতন্ত্রের সংগ্রামে এনটিভি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এনটিভি সবসময় তাদের সক্রিয়তা বজায় রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেছে। পাশাপাশি বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানও দেশের মানুষ ও জাতির জন্য ইতিবাচক ও কল্যাণমূলক ভূমিকা রেখেছে।

আজ শুক্রবার (৩ জুলাই) সকাল ১১ টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শুরু হয়। শোভাযাত্রা শেষে নওগাঁ ফুড প্যালেস রেস্টুরেন্টে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু এসব কথা বলেন।

এনটিভির স্টাফ রিপোর্টার আসাদুর রহমান জয় এর উদ্যোগে এই শোভাযাত্রা ও আলোচনা সভা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ সদর ৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। এসময় তিনি বলেন, এন টি ভি একটি দায়িত্বশীল ও স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম জনগণের আস্থা অর্জন করে এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে অবদান রাখে। এনটিভি শুরু থেকে সেই কাজটি করে আসছে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন এনটিভির স্টাফ রিপোর্টার আসাদুর রহমান জয় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম (ভিপি রানা), নওগাঁ জেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন, সাবেক সভাপতি নবির উদ্দিন, কয়েক উদ্দিন, সিনিয়র সাংবাদিক ফরিদুল করিম, এমআর ইসলাম রতন, নাছিমুল হক, এমআর রকি সাবেক সাধারণ সম্পাদক শফিক ছোটন প্রমুখ। অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা আগামী দিনগুলোতেও যেন এনটিভি তার সাহসিকতা ও পেশাদারিত্বের ধারা বজায় রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com