• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৬
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

স্বাদে অনন্য পোরশার পুনর্ভবার মাছ: বাজারে পাতাসি ও টেংরার ব্যাপক চাহিদা

আমির উদ্দীন বাবু উপজেলা প্রতিনিধি পোরশা নওগাঁ / ২১০ Time View
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ঘেঁষে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী পুনর্ভবা নদী একসময় দেশীয় সুস্বাদু মাছের ভাণ্ডার হিসেবে পরিচিত ছিল।

মাঝে কয়েক বছর দেশীয় প্রজাতির মাছের ঘাটতি দেখা দিলেও, বর্তমানে আবারো এই নদীতে দেখা মিলছে সুস্বাদু পাতাসি, টেংরাসহ হরেক প্রজাতির বিলুপ্তপ্রায় দেশীয় মাছের। পুনর্ভবা নদীর এই তাজা ও সুস্বাদু মাছ স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তেও।

​স্থানীয় জেলে ও বাজার সূত্রে জানা গেছে, পুনর্ভবা নদীর পানি ও মাটির গুণগত বৈশিষ্ট্যের কারণে এখানকার মাছের স্বাদ অন্য যেকোনো জায়গার চেয়ে সম্পূর্ণ আলাদা। বিশেষ করে এখানকার পাতাসি, টেংরা, বাইম,বোয়াল, পাবদা, এবং চেল্লা মাছের প্রতি ক্রেতাদের অন্যরকম এক আকর্ষণ রয়েছে। নিতপুর বাজারে প্রতিদিন ভোরে ও সন্ধ্যায় বসে পুনর্ভবা নদীর তাজা মাছের হাট।

​নদী তীরবর্তী এলাকার জেলেরা জানান, বর্ষা পরবর্তী সময়ে নদীতে দেশীয় মাছের আধিক্য থাকে। তবে ক্ষতিকারক কারেন্ট, রিং ও নেট কাপা জাল ব্যবহার না করা এবং নদীর নব্যতা ধরে রাখতে পারলে এই মাছের উৎপাদন আরও কয়েকগুণ বৃদ্ধি পাবে।

​নিতপুর বাজারে মাছ কিনতে আসা স্থানীয় ক্রেতারা জানান, “নদীর তাজা পাতাসি বা টেংরা মাছের স্বাদই আলাদা। চাষের মাছের ভিড়ে পুনর্ভবা নদীর এই ঐতিহ্যবাহী মাছগুলো যেন আমাদের পুরোনো দিনের স্বাদ ফিরিয়ে দেয়।”

​উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, পুনর্ভবা নদীর দেশীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধি ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। যদি এই নদীর প্রাকৃতিক পরিবেশ ও নব্যতা বজায় রাখা যায়, তবে পোরশার নিতপুরের এই ঐতিহ্যবাহী মাছের গৌরব চিরকাল অক্ষুণ্ন থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com