• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০৪
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নওগাঁয় ফ্ল্যাট দেখতে গিয়ে ক্রেতাকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

Reporter Name / ১০৪ Time View
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

নওগাঁয় ফ্ল্যাট দেখতে গিয়ে ক্রেতাকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
নওগাঁ শহরের উকিলপাড়া এলাকার একটি ফ্ল্যাট দেখতে গিয়ে ক্রেতাকে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মো. আঃ মান্নান নামে এক ব্যক্তি।
অভিযোগে বলা হয়, গত ২ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে তিনি এক ক্রেতাকে নিয়ে শহরের উকিলপাড়া এলাকায় অবস্থিত ‘বন্ধন সোসাইটি’ নামের একটি ফ্ল্যাট দেখতে যান। এ সময় অভিযুক্তরা নিরাপত্তা গেট বন্ধ করে তাদের আটকে রাখেন। পরে ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করলে ক্রেতাকে বিভিন্নভাবে হেনস্তা করা হয় এবং ভিডিও ধারণ করে ভয়ভীতি দেখানো হয়।
এছাড়া অভিযোগে আরও উল্লেখ করা হয়, একপর্যায়ে ক্রেতাকে মারধর করে তার কাছে থাকা নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয় কয়েকজনের সহায়তায় ওই ক্রেতাকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় মো. আঃ মান্নান বাদী হয়ে বেলায়েত হোসেন, জাহাঙ্গীর আলম, জাকির হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী। এদিকে অভিযুক্ত রানীনগর মহিলা কলেজের কম্পিউটার শিক্ষক বেলায়েত হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন রিসিভ করেনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com