• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২৬
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

সিএনজির ব্যাটারিতে লুকানো ১২ হাজার ইয়াবা উদ্ধার, টেকনাফের চালক আটক

এস কে জাফর আলম টেকনাফ ( কক্সবাজার) প্রতিনিধি / ৯৮ Time View
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

এস কে জাফর আলম টেকনাফ ( কক্সবাজার) প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়ার হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে বিশেষ তল্লাশি চালিয়ে সিএনজির ব্যাটারির ভেতর অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। এ ঘটনায় ইয়াবা বহনের অভিযোগে সিএনজি চালক দিল মোহাম্মদ (৩৪)-কে আটক করা হয়েছে।

আটক দিল মোহাম্মদ টেকনাফ উপজেলার পশ্চিম লেদা গ্রামের মৃত কুলা মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত সদস্যরা বিজিবির নারকোটিক্স প্রশিক্ষণপ্রাপ্ত ডগ ‘রকি’র সহায়তায় তল্লাশি চালান। এ সময় ডগ ‘রকি’র সংকেতের ভিত্তিতে সিএনজির ব্যাটারি খুলে দেখা হলে নীল পলিথিনে মোড়ানো ছয়টি মিনি প্যাকেটে মোট ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় সিএনজি চালক দিল মোহাম্মদকে আটক করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন, টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে অধিক লাভে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে নিয়ে যাচ্ছিলেন।

বিজিবির অধিনায়ক জানান, এ ঘটনায় জড়িত মূল মাদক সরবরাহকারী ও চোরাকারবারীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও আরও কঠোরভাবে অব্যাহত থাকবে।

উল্লেখ্য, রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম দমনে ধারাবাহিকভাবে সফল অভিযান অব্যহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com