• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫০
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

মো: আব্দুর রউফ উজ্জ্বল নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি / ১৫৬ Time View
বুধবার, ১ জুলাই, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য নতুন কোনো কর আরোপ ছাড়াই ৬৬ কোটি ৩০ লাখ ৯৩ হাজার ২০০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (১ জুলাই)) বিকেল ৩টায় নন্দীগ্রাম পৌরসভা সভাকক্ষে নন্দীগ্রাম পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা এ বাজেট ঘোষণা করেন। নন্দীগ্রাম পৌরসভার বাজেটে এবারও নতুন করে কোনো কর আরোপ করা হয়নি।
ঘোষিত এ বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৫ কোটি ৯ লাখ ৪৮ হাজার ৪০৮টাকা ও মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৪কোটি ৭৫ লাখ ৯৮ হাজার ২০০, এবং বাজেটে রাজস্ব উদ্বৃত্তের পরিমাণ রয়েছে ৩৩ লাখ ৫০ হাজার ২০৮ টাকা। এ ছাড়া উন্নয়ন বাজেট ও প্রকল্প বাজেটে আয় ও ব্যয়ের পরিমাণ রয়েছে ৬১ কোটি ২৪ লাখ ৮০০ টাকা।
পরে নন্দীগ্রাম পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা’র সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদের সঞ্চালনায় বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন, নন্দীগ্রাম সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন, উপজেলা প্রকৌশলী নূরনবী খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা,
নন্দীগ্রাম পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আক্তার হোসেন দুলাল, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া লিটন, যুগ্ম সম্পাদক আব্দুর রউফ উজ্জল, সাংবাদিক মামুন আহমেদ, উপসহকারী প্রকৌশলী মশিউর রহমান, সালমা খাতুন, হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুল মান্নান, উচ্চমান সহকারী গীরেণ চন্দ্র প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com