• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১৬
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

সাপাহারে বাকসা বিলের সীমানা ঘেরাও নিয়ে দুপক্ষের মাঝে টান টান উত্তেজনা

Reporter Name / ১২৩ Time View
বুধবার, ১ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের বাকসা বিল নিয়ে ইজারাদারের লোকজন ও জমির মালিকদের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে।

সাপাহার থানায় লিখিত অভিযোগে জানাগেছে
গোয়ালা ইউনিয়নের কামাশপুর ও বেলডাঙ্গা গ্রামের মধ্যে অবস্থিত সরকারি জলাশয় বাকসা বিল টি চলতি বছর সরকারি ভাবে লীজ গ্রহণ করে কলমুডাঙ্গা মৎস্য জীবি সমিতি। বিল দেখা শোনার জন্য কামাশপুর গ্রামের লোকজন কে দায়িত্ব প্রদান করে। এ দিকে বর্ষা মৌসুমে লীজকৃত বিলের জায়গা থেকে কমপক্ষে ৭০০ মিটার পশ্চিমে জবাই বিলেন সংযোগস্থলে লীজ গ্রহণকারীগণ বাঁশের বেড়া( বানা) দিয়ে ঘিরে দেয়। বিলের জায়গা বাদে ব্যক্তি মালিকানাধীন জমি ঘিরে নেওয়ায় উভয় পক্ষের মধ্যে টান টান উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে জমির মালিকরা বেড়া উপড়ে দিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আরাফাত ও ওলিউল্লাহ নামের দুইজন যুবক গুরুত্বর আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জমির মালিকগণের পক্ষ নুরুল ইসলাম নামের এক ব্যক্তি গত ৩০ জুন (মঙ্গলবার) সাপাহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এতে বিবাদী করা হয় কামাশপুর গ্রামের মোস্তফার পুত্র ইসমাইল (৪৫), সেরাজুলের পুত্র সালেকুর (২৭) সহ ৯ জনের বিরুদ্ধে।

অভিযোগের প্রেক্ষিতে ওইদিন বিকেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এদিকে ১ জুলাই (বুধবার) সকালে প্রতিপক্ষের লোকজন আবারও মালিকানাধীন জমি ঘিরে নেয়ার চেষ্টা করলে এলাকায়চরম উত্তেজনা সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com