• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:০৯
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

সাপাহারে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ

বাবুল আক্তার রানা সাপাহার নওগাঁ / ১২০ Time View
সোমবার, ২৯ জুন, ২০২৬

স্টাফ রিপোর্টােঃ নওগাঁর সাপাহার উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সরকারি বরাদ্দের চাল বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন (দূর্যোগ ব্যবস্থাপনা শাখা) এর উদ্যোগে ২৯ জুন (সোমবার) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ কার্যক্রমে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ২৫ কেজি চাল তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নূর, সাধারন সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম, প্রকল্প বাস্তবায়ন অফিসার মাহমুদুল হক (টিটু), উপজেলা ছাত্রদলের আহবায়ক সোহেল রানা, সহ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

উপজেলা প্রশাসন জানায়, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬ ইউনিয়নের ৭২০ পরিবারের মাঝে বিতরন করা হয়।

সরকারের মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এ সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।
উপকারভোগীরা এই সহায়তা পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com