• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০০
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

বিজিবির তৎপরতায় ৫ ঘণ্টার অভিযানে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার

এস কে জাফর আলম টেকনাফ প্রতিনিধি: / ২০৪ Time View
বুধবার, ২৪ জুন, ২০২৬

কক্সবাজারের টেকনাফে ছিনতাইকা রীদের কবল থেকে একটি অটোরিকশা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর সদস্যরা টানা প্রায় ৫ ঘণ্টার অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অটোরিকশাটি উদ্ধার করেন।
জানা যায়, গত ২৩ জুন ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫টার দিকে ১৪ বছর বয়সী এক কিশোর কান্নারত ও আতঙ্কগ্রস্ত অবস্থায় টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ সী-বীচ বিওপিতে এসে বিজিবি সদস্যদের কাছে আশ্রয় ও সহায়তা প্রার্থনা করে। এ সময় সে জানায়, টেকনাফের মেরিন ড্রাইভ এলাকায় একদল ছিনতাইকারী তাকে মারধর করে তার ব্যবহৃত অটোরিকশাটি জোরপূর্বক ছিনিয়ে নিয়ে গেছে।
ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়কের নির্দেশনায় বিজিবির একটি বিশেষ টহল দল দ্রুত ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান শুরু করে। প্রচণ্ড বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বিজিবি সদস্যরা টেকনাফের নোয়াখালীপাড়া ও কচ্ছপিয়া এলাকার বিভিন্ন সম্ভাব্য স্থানে ব্যাপক তল্লাশি ও দুর্বৃত্তবিরোধী অভিযান পরিচালনা করেন।
দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টার অভিযান শেষে রাত আনুমানিক ১০টার দিকে কচ্ছপিয়া এলাকার একটি গ্রামের নির্জন স্থান থেকে ছিনতাইকৃত অটোরিকশাটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
তবে অভিযান চলাকালে ছিনতাইকারী চক্রের কোনো সদস্যকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।
অটোরিকশাটি দ্রুত উদ্ধার হওয়ায় ভুক্তভোগী কিশোর ও তার পরিবারের মধ্যে স্বস্তি ফিরে আসে। পরবর্তীতে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করে উদ্ধারকৃত অটোরিকশাটি তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
স্থানীয়রা ছিনতাইকৃত অটোরিকশা দ্রুত উদ্ধারে বিজিবির ভূমিকার প্রশংসা করেছেন এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com