• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২১
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

সাতক্ষীরায় রাফাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

Reporter Name / ১৩৫ Time View
বুধবার, ২৪ জুন, ২০২৬

এস কে কামরুল হাসান সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার আশাশুনি উপজেলার কমলাপুরে পোল্ট্রি ফার্মের কর্মচারী রাফাতের রহস্যজনক মৃত্যুর ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) দুপুর ১টায় সাতক্ষীরা প্রেসক্লাব সংলগ্ন সড়কে নিহত রাফাতের পরিবার, স্বজন ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত রাফাতের মা শাহানারা বেগম, চাচা আব্দুল লতিফ, রুহুল কুদ্দুস, রফিকুল ইসলাম, আজিজুল ইসলাম, আইনুল ইসলাম, নুর নাহার, শাইদা খাতুন, সুফিয়া খাতুন, ফরিদা খাতুন ও শরিফা খাতুন প্রমুখ।
বক্তারা বলেন, কালিগঞ্জ উপজেলার ইউসুফপুর গ্রামের শফিকুল সরদারের ছেলে রাফাত (১৯) আশাশুনি উপজেলার শীতলপুর গ্রামের আক্তারুজ্জামানের মালিকানাধীন কমলাপুর এলাকার একটি পোল্ট্রি ফার্মে কর্মরত ছিলেন। গত ১৩ জুন রাতে তিনি ফার্মে ঘুমিয়ে ছিলেন। পরদিন সকালে পরিবারের সদস্যদের জানানো হয়, রাফাত আত্মহত্যা করেছেন। পরে ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফার্মের একটি রডের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
রাফাতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা অভিযোগ করেন, মরদেহে রক্তের দাগ এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। বিশেষ করে অণ্ডকোষ রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়, যা হত্যার আলামত বলে তারা মনে করেন।
মানববন্ধনে নিহতের মা শাহানারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমি আমার সন্তানের হত্যার বিচার চাই। প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।”
বক্তারা আরও অভিযোগ করেন, ঘটনার পরও পুলিশ হত্যা মামলা গ্রহণে গড়িমসি করছে। তারা অবিলম্বে হত্যা মামলা রুজু, সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান রাফাতের পরিবার।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com