• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১৬
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

আদমদীঘির তিন কালের স্বাক্ষী গোসাই পাল আর নেই

Reporter Name / ১১৭ Time View
সোমবার, ২২ জুন, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: 
বিট্রিশ, পাকিস্থান, বাংলাদেশ, তিন কালের স্বাক্ষী ১১১ বছর বয়সী গোঁসাই চরণ পাল গতকাল রোববার দিবাগত রাত ৩ টায় বার্ধক্য জনিত কারনে তালসন পালপাড়া নিজ বাড়িতে ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকগমন করেছেন (দিব্যান লোকান স্ব-গচ্চতু)।  স্বর্গীয় গোঁসাই চরণ পাল বগুড়ার আদমদীঘি উপজেলার সদরের তালসন পাল পাড়ার মৃত গুরু চরণ পালের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ পুত্র, ৬ কন্যা, নাতি- নাতনি সহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে যান। তিনি জীবন দশায় বিট্রিশ শাসন,পাকিস্থান শাসন ও লাল সবুজের বাংলাদেশের জন্মসহ দেশ পরিচালনা  দেখে গেছেন। গোঁসাই চরণ পাল আদমদীঘি সদর ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সহ- সভাপতি ছিলেন। স্বর্গীয় গোঁসাই চরণ পালের সৎকার সোমবার সকালে আদমদীঘি মহাশশ্বানে সম্পন্ন করা হয়েছে।  প্রবীন এই ব্যক্তির মৃত্যুর খবর সোমবার সকালে জানার পর বিভিন্ন গ্রাম থেকে তাকে এক নজর দেখার জন্য শত শত লোকজন তালসন পাল পাড়ায় আসেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গোঁসাই চরণ পালেন মৃত্যুতে উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সাধারন সম্পাদক মিহির কুমার সরকারসহ পুজা উদযাপন পরিষদের সকল নের্তৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com