• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:২৫
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নানা আয়োজনে নওগাঁয় বর্ষা উৎসব পালিত

Reporter Name / ১৪২ Time View
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় বর্ষা উৎসব পালিত হয়েছে। স্থানীয় একটি হোটেল  মিলনায়তনে ঐকতান সঙ্গীত ও সংস্কৃতি সৃজন সংগঠন এই উৎসবের আয়োজন করে।
সংগঠনের উপদেষ্টা এ্যাড. সালাহউদ্দিন মিন্টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠামলার উদ্বোধন করেন।  ঐকতান সঙ্গীত ও সংস্কৃতি সৃজন সংঠনের  সভাপতি মোঃ মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মানুষের জীবনে ও প্রকৃতিতে  বর্ষা ঋতুর গুরুত্ব ও অবদান তুলে ধরে বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য  নওগাঁ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আবৃত্তি পরিষদের সভাপতি  মোঃ কায়েস উদ্দিন এবং  সিনিয়র সাংবাদিক ফরিদুল করিম তরফদার।  অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক এস এম সিরাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান,  অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুহাঃ ওয়ালিউল ইসলাম, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ নবির উদ্দিন, সম্মিলত সংস্কতিক ঐক্য-এর সভাপতি মনোয়ার হোসেন লিটন, বিশিষ্ট গীতিকার ও সুরকার রতন সাহা রঘু, প্রবীন চিত্র শিল্পী রেজাউল হকসহ শহরের বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সংগঠনের কলা কুশলীরা সংগীত নৃত্য এবং আবৃত্তি পরিবেশন করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com