• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪১
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

উখিয়ায় ইয়াবা সম্রাটের আস্তানায় বিজিবির অভিযান: ৫০ হাজার ইয়াবা, বিদেশি পিস্তল ও অস্ত্র উদ্ধার

Reporter Name / ১৬৫ Time View
সোমবার, ১৫ জুন, ২০২৬

এস কে জাফর আলম, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়া উপজেলার রহমতের বিল এলাকায় কথিত এক ইয়াবা সম্রাটের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। এ সময় ৫০ হাজার পিস ইয়াবা, দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি এবং বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হলেও অভিযুক্ত মাদক কারবারি ফয়সাল কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের আওতাধীন বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ রহমতের বিল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি সংঘবদ্ধ চক্র মিয়ানমার সীমান্ত দিয়ে ইয়াবা ও অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত রয়েছে— এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল অভিযানে নামে।

অভিযান চলাকালে কথিত ইয়াবা ব্যবসায়ী ফয়সালের বাড়ি ঘিরে ফেলা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়। পরে তার বসতঘর ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড তাজা গুলি, চার বোতল বিয়ার, দুটি সামুরাই ব্যাটন, একটি চাইনিজ কুড়াল এবং একটি মোবাইল ফোন।

বিজিবি কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও মাদকের পরিমাণ পর্যালোচনা করে ধারণা করা হচ্ছে, এটি একটি সক্রিয় মাদক ও অস্ত্র পাচারকারী চক্রের আস্তানা ছিল। সীমান্ত এলাকায় ইয়াবা পাচার, অস্ত্র সরবরাহ এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফয়সালের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় ইয়াবা ব্যবসা পরিচালনা, মাদক সরবরাহ এবং একটি সংঘবদ্ধ চক্র নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অভিযানের পরও সে আত্মগোপনে থেকে তার নেটওয়ার্ক পরিচালনা করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা, অস্ত্র ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক ফয়সালকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com