• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১৩
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

সাতক্ষীরা সদরে চেয়ারম্যান মফিজুলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

Reporter Name / ১৫৭ Time View
শনিবার, ১৩ জুন, ২০২৬

এস কে কামরুল হাসান, সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা সদর উপজেলার ১ নং বাঁশদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে আওয়ামী লীগের দোসর বাঁশদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুল মাস্টারের বিরুদ্ধে সরকারি জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ সরকারি জমি দখল করে পাকা ঘর তৈরি করে আওয়ামী লীগের অফিস হিসাবে ব্যবহার করা হবে এমন তথ্য জানা গেছে ।

স্থানীয় বাসিন্দাদের দাবি, সরকারি খাস জমি দখল করে সেখানে অবৈধভাবে স্থায়ী স্থাপনা নির্মাণ করা হয়েছে, যা জনস্বার্থের পরিপন্থী এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন দুর্নীতিবাজ চেয়ারম্যান মফিজুল মাস্টার।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সরকারি মালিকানাধীন ওই জমি স্থানীয় জনগণের বিভিন্ন প্রয়োজনে ব্যবহৃত হয়ে আসছিল। সম্প্রতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাব খাটিয়ে জমিটি নিজের নিয়ন্ত্রণে নিয়ে সেখানে পাকা ভবন নির্মাণ শুরু করেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি যা জনমনে হতাশা সৃষ্টি হয়েছে।

সরকারি জমি উদ্ধার এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী

এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যানের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কোনো সরকারি জমি দখল করিনি। জমি সংক্রান্ত সকল কার্যক্রম আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই করা হয়েছে।”
সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তা জানান, অভিযোগের বিষয়ে লিখিত আবেদন পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি জমি দখলের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের সরকারি প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
এলাকাবাসীর প্রত্যাশা, বিষয়টি দ্রুত তদন্ত করে দুর্নীতিবাজ চেয়ারম্যান ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর মফিজুল মাস্টারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com