• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০৯
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

যশোরে ডিবির অভিযানে ৫টি বিদেশি পিস্তল-৫০ রাউন্ড গুলি ও ৪.৫ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

Reporter Name / ৩১৫ Time View
সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

মতিন গাজী যশোরঃ  যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে ৫টি বিদেশী পিস্তল, ১০টি ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি এবং ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ লিটন গাজী (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। শুক্রবার (৩০ নভেম্বর ২০২৫) রাত ১২টা ৪৫ মিনিটে কোতয়ালী থানার ৪নং নোয়াপাড়া ইউনিয়নের মধুগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা’র নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)  আবুল বাশারের নেতৃত্বে অভিযানে অংশ নেন এএসপি (ক-সার্কেল)  আহসান হাবীব, ডিবির অফিসার ইনচার্জ পরিদর্শক (নিঃ) মঞ্জুরুল হক ভূঞা, এসআই (নিঃ)  কামাল হোসেন, এসআই (নিঃ) বাবলা দাস, এএসআই (নিঃ) নির্মল কুমার ঘোষসহ সঙ্গীয় ফোর্স।
অভিযান চলাকালে লিটন গাজীর শয়নকক্ষের বক্সখাটের ভেতর বিশেষভাবে লুকানো অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। একইস্থানে প্যাকেটে রাখা গাঁজাও উদ্ধার করে ডিবি।
ডিবি সূত্র জানায়, গ্রেফতারকৃত লিটন গাজীর বিরুদ্ধে পূর্বেও তিনটি মাদক মামলা রয়েছে।
ঘটনার পর পৃথকভাবে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
লিটন গাজী (৩৮), পিতা—নুর ইসলাম গাজী, মাতা—রহিমা বেগম, সাং—সুজলপুর/মধুগ্রাম, থানা—কোতয়ালী, জেলা যশোর। অভিযানে ৫টি 7.65MM বিদেশী পিস্তল, ১০টি পিস্তলের ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি ও ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com