• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:১৮
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

আপত্তিকর ভিডিও ভাইরাল: নাগেশ্বরীর সেই প্যানেল চেয়ারম্যান খাদিজা বহিষ্কৃত, নতুন দায়িত্বে প্রকৌশলী ফিরোজ

Reporter Name / ২১৮১ Time View
শুক্রবার, ১২ জুন, ২০২৬

মোঃ মেরুনুজ্জামান চৌধুরী বাপ্পী, উপজেলা প্রতিনিধি, নাগেশ্বরীঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার জেরে অবশেষে পদ হারাতে হলো কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ৬ নং সন্তোষপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খাদিজা বেগমকে। তীব্র জনরোষ ও সামাজিক বিতর্কের মুখে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

​এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে প্যানেল চেয়ারম্যান খাদিজার একটি বিতর্কিত ভিডিও ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়। জনপ্রতিনিধির এমন কাণ্ডে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং পরিষদের ভাবমূর্তি সংকটে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে জনস্বার্থে প্রশাসন তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।
​এদিকে পরিষদ সচল রাখতে এবং দাপ্তরিক কাজে গতি ফেরাতে তাৎক্ষণিক বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নাগেশ্বরী উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মোঃ ফিরোজ কবীরকে সন্তোষপুর ইউনিয়ন পরিষদের জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব দেওয়া হয়েছে।
​প্রশাসনের এই দ্রুত পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরলেও একজন জনপ্রতিনিধির নৈতিক স্খলন নিয়ে স্থানীয় চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক মাধ্যমে সমালোচনা থামছে না। সচেতন মহল মনে করছেন, জনপ্রতিনিধি বাছাইয়ের ক্ষেত্রে সততা ও নৈতিকতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com