• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২৮
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

সাপাহারে জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়

Reporter Name / ১৫০ Time View
বুধবার, ৩ জুন, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ পবিত্র ঈদুল আজহা পরবর্তী সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে নওগাঁর সাপাহারে উপজেলা ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন নওগাঁ জেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।

বুধবার (৩ জুন) সকাল সাড়ে ১০টায় নওগাঁ জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মামুন বিন ইসলাম দোহা, সদস্য সচিব মোঃ তাজুল ইসলাম তাজ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাজান বাদশা প্রথমে সাপাহার উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

পরে তারা সাপাহার সরকারি কলেজ ক্যাম্পাসের হলরুমে উপজেলা ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় সংগঠনের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, সাংগঠনিক ঐক্য, শৃঙ্খলা ও ছাত্ররাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন জেলা নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ সোহেল রানা, সদস্য সচিব হাসান আলী, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ওয়ালিউল ইসলাম নাঈম, সাধারণ সম্পাদক রিপন হাসানসহ উপজেলা ও কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com