• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৭
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

রংপুরে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক সেমিনার

Reporter Name / ১২২ Time View
সোমবার, ১ জুন, ২০২৬

 রংপুর অফিস                                                     রংপুরে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক সেমিনার হয়েছে। সোমবার (১ জুন) সকালে নগরীর একটি হোটেল মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর সিভিল সার্জন ডাঃ শাহীন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার লোকমান হোসেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট রংপুরের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ছাদেকুল ইসলাম।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম সরকার বলেন, গুণগত মান বজায় রেখে ভোক্তার কাছে খাদ্য পৌঁছানোই ব্যবসার মূল চ্যালেঞ্জ। সাময়িক লাভের চিন্তা না করে একটি সুস্থ জাতি গঠনের জন্য নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্ব দিতে হবে। খাদ্য উৎপাদন থেকে খাবারের টেবিলে পৌঁছানো পর্যন্ত প্রত্যেকটি স্তরে পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি পুষ্টিগুণ বজায় রাখতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন পর্যায়ে সেমিনার, কর্মশালা, উঠান বৈঠক ও প্রশিক্ষণের মতো প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়াও প্রশাসনের সাথে সমন্বয় করে বিভিন্ন অভিযান চালানোর পাশপাশি ভেজাল খাদ্য প্রতিরোধে নমুনাও পরীক্ষা করছে। তিনি শুধু সরকারি প্রতিষ্ঠানের আইন প্রয়োগের ওপর নির্ভর না করে নিরাপদ খাদ্য নিশ্চিতে সংশ্লিষ্ট সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। সেমিনারে উন্মুক্ত আলোচনায় খাদ্য উৎপাদন ও নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়। এতে সরকারী কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com