• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১২
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মর্মান্তিক মৃত্যু

Reporter Name / ১২০ Time View
শনিবার, ৩০ মে, ২০২৬

পোরশা(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর পোরশায় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তহোরুল ইসলাম (৩৬) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৬টায় উপজেলার নিতপুর ইউনিয়নের শোভাপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

​নিহত তহোরুল ইসলাম শোভাপুর গ্রামের মৃত্যু রোবু মিস্ত্রি এর ছেলে। তিনি পেশায় একজন সোয়া মিল চালক ছিলেন।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তহোরুল ঐ দিন নিজ বাড়িতে বৈদ্যুতিক লাইনের কাজ করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হন। পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
​
​এই বিষয়ে পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতাল এবং দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে।এ বিষয়ে একটি ইউ ডি মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

​এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com