• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৪
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

ফেসবুকে মানহানিকর মন্তব্যের অভিযোগে লিগ্যাল নোটিশ

Reporter Name / ২৮১ Time View
শনিবার, ২৩ মে, ২০২৬

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আক্রমণাত্মক ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে উত্তরগ্রাম হাটখোলা দাখিল মাদ্রাসার নৈশ প্রহরী ময়েন উদ্দিন ও সুমন কুমার বুলেট এর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
দৈনিক বাংলাদেশ বুলেটিন মহাদেবপুর উপজেলা প্রতিনিধির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে।
নোটিশে উল্লেখ করা হয়, গত ১০ মে ২০২৬ তারিখে সুমন বুলেট নামের একটি ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করা হয়। সেখানে উল্লেখ করা হয়, ওই পোস্টে আরও লেখা হয়, সাংবাদিক কখনো ভুয়া হয় না, ভুয়া মানুষগুলো সাংবাদিক হওয়ার চেষ্টা করে।
অভিযোগ রয়েছে, ওই পোস্টের মন্তব্যের ঘরে অভিযুক্ত ময়েন উদ্দিন সংশ্লিষ্ট সাংবাদিককে নিয়ে আক্রমণাত্মক, মিথ্যা ও মানহানিকর মন্তব্য করেন। এছাড়া পোস্টদাতা সুমন কুমার বুলেট মন্তব্যগুলো দেখার পরও তা মুছে না দিয়ে ইচ্ছাকৃতভাবে রেখে দেন বলে নোটিশে দাবি করা হয়েছে। এতে সংশ্লিষ্ট সাংবাদিক সামাজিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও উল্লেখ করা হয়।
নোটিশে আরও বলা হয়, ভুক্তভোগী সাংবাদিক দীর্ঘদিন ধরে সুনাম ও সততার সঙ্গে এলাকায় সাংবাদিকতা করে আসছেন। অভিযুক্ত ব্যক্তির কর্মকাণ্ড ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(১) ধারার আওতাভুক্ত অপরাধ বলে দাবি করা হয়েছে।
প্রেরিত লিগ্যাল নোটিশে অভিযুক্ত ব্যক্তিকে আগামী ১০ দিনের মধ্যে নোটিশ প্রেরণকারী আইনজীবীর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। অন্যথায়তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com