• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৫০
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলেই কঠোর ব্যবস্থা, রাতে চলবে না স্পিডবোট, নৌ প্রতিমন্ত্রী

Reporter Name / ১৩৪ Time View
বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

মো. আনোয়ার হোসেন: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নৌপথে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সরকার। অতিরিক্ত যাত্রী পরিবহন এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি প্রতিটি লঞ্চের দৃশ্যমান স্থানে ডিজিটাল ভাড়ার তালিকা প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।

​আজ বৃহস্পতিবার (২১ মে) পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটের সার্বিক ঈদ প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান এমপি।

ফেরিঘাটের সার্বিক ব্যবস্থাপনা, যাত্রীসেবা ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে প্রতিমন্ত্রী জানান, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধে এবার ফেরিঘাটের পন্টুনের নিরাপত্তা বেষ্টনী আরও উঁচু ও মজবুত করা হয়েছে। এছাড়া নির্মাণ করা হয়েছে স্টপ গেট এবং যাত্রী ওঠানামার জন্য তৈরি করা হয়েছে পৃথক সংযোগ সড়ক।

​যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ফেরি পারাপারের সময় বাস থেকে নেমে ফেরিতে ওঠার অনুরোধ জানিয়েছেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে নৌপথে চলাচলকারী যাত্রীদের কোনো অবস্থাতেই মাঝনদীতে নৌকা বা ট্রলার থেকে লঞ্চে ওঠানামা না করার আহ্বান জানান তিনি।
ঈদযাত্রায় নৌপথ নিরাপদ রাখতে আগামী ২৩ মে থেকে ০২ জুন (ঈদের আগের ৫ দিন এবং পরের ৫ দিন) পর্যন্ত দিন-রাত সার্বক্ষণিকভাবে বালুবাহী বাল্কহেড চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এছাড়া সাধারণ যাত্রীদের নিরাপত্তার স্বার্থে রাতের বেলায় স্পিডবোট চলাচলও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

কোরবানির পশু পরিবহন নিয়ে প্রতিমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, কোরবানির পশুবাহী নৌযানকে ঘাটে ভিড়ানোর জন্য কোনো ঘাট ইজারাদার বা তার লোকজন টানাটানি করতে পারবে না। বিশৃঙ্খলা এড়াতে সংশ্লিষ্ট নৌযানে কোন ঘাটে পশু আনলোড করা হবে, তা ব্যানারে স্পষ্টভাবে লিখে দৃশ্যমান রাখতে হবে।

নৌপথে চলাচলকারী যাত্রীদের যেকোনো জরুরি প্রয়োজনে বিআইডব্লিউটিএ’র হটলাইন ১৬১১৩, জাতীয় জরুরি সেবা ৯৯৯, সরকারি তথ্য ও সেবা ৩৩৩, ফায়ার সার্ভিস ১০২, কোস্ট গার্ড ১৬১১১, নৌপুলিশ ০১৭৬৯-৭০২২১৫ এবং অপারেশন জিরো মিসিং ০১৩২০০০২১৭ নম্বরে যোগাযোগ করার জন্য নৌপরিবহন মন্ত্রণালয় কতৃক অনুরোধ জানানো হয়েছে।

পরিদর্শনকালে বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় দপ্তর/সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com