• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৪
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

জুলাই আন্দোলনের ঘটনায় অভিযুক্ত চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা, সোনাপুর বাজারে বিক্ষোভ

Reporter Name / ১৪৪ Time View
শনিবার, ১৬ মে, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ মোঃ আবু সালেহ রিয়াজ ||                 জুলাই আন্দোলনের সময় নোয়াখালীর সোনাপুর বাজারে নিরীহ ছাত্র-জনতার ওপর গুলি ও হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান সাবুকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় লোকজন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিক্ষুব্ধ জনতা সোনাপুর বাজার এলাকায় জড়ো হয়ে চেয়ারম্যান সাবুর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় এবং তার বিচার দাবি করে। এ সময় তারা অভিযোগ করেন, জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলির ঘটনায় জড়িতদের এখনো আইনের আওতায় আনা হয়নি।

বিক্ষোভকারীরা বলেন, নিরীহ মানুষের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা।

বিক্ষোভ চলাকালে এলাকায় উত্তেজনা বিরাজ করলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com