• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫২
শিরোনামঃ
এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল

সান্তাহারে এস এস সি পরীক্ষার্থী কেন্দ্রগুলোতে অভিভাবকদের শরবত বিতরণ করলেন ছাত্রদল নেতা রবিন

Reporter Name / ১৫০ Time View
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:  তীব্র গরমের মধ্যে এস এস সি পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের মাঝে শরবত বিতরণ করেছেন বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলিফ রবিন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সান্তাহারের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ঘুরে ঘুরে তিনি নিজ হাতে অভিভাবকদের শরবত পান করান।
এ সময় সান্তাহার বনমালী পরমেশ্বর উচ্চ বিদ্যালয় (বি পি) উচ্চ বিদ্যালয় ও হার্ভে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে অবস্থানরত অভিভাবকদের মাঝে শরবত বিতরণ করা হয়।
শরবত বিতরণ কার্যক্রমে ছাত্রদলের জিহাদ, ফিহান, সেলিম, তালহা, সোহান, আসিফ, সোহম, রাফিম ও জয়সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
তাদের এমন মানবিক উদ্যোগ গ্রহণে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক ও এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com