• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২২
শিরোনামঃ
এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল

সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে গেটকা প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৩০ Time View
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর সাপাহারে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা) প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও)-এর আয়োজনে গেটকা প্রকল্পের লোকমর্চা কমিটির সাথে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ।
সভায় জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলা, স্থানীয় পর্যায়ে ঝুঁকি হ্রাস কার্যক্রম জোরদার, নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং দুর্যোগ প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা সমন্বিত উদ্যোগের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গেটকা প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর লরেন্স বারুয়া।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশিষ কুমার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাঈদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ওহেদুজ্জামান প্রামানিক, গোয়ালা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, লোকমর্চা কমিটির সভাপতি সাংবাদিক কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাংবাদিক সোহেল চৌধুরী রানা সহ কমিটির অন্যান্য সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com