• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২১
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

অবশেষে জামিন পেলেন আঁখি, মায়ের কোলে ফিরল ৩ শিশু

Reporter Name / ১৫২ Time View
বুধবার, ১৩ মে, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ সময় টেলিভিশনে প্রতিবেদন প্রচারের পর মানবিক বিবেচনায় অবশেষে জামিন পেয়েছেন নওগাঁর আত্রাইয়ের সেই আলোচিত মা আঁখি খাতুন। মঙ্গলবার (১৩ মে) নওগাঁর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত তার জামিন মঞ্জুর করেন। এর ফলে দীর্ঘ প্রতীক্ষার পর তাদের প্রিয় মাকে ফিরে পেল তিন শিশু সন্তান। গত ২৬ এপ্রিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আত্রাই উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত আঁখি খাতুনকে তিন মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান। দুই মাস আগে স্বামী তোহা খানকে হারানো আঁখির অনুপস্থিতিতে তার তিন শিশু সন্তান চরম অবহেলা ও মানবিক সংকটে পড়ে। স্বজনদের অসহযোগিতায় গত ১৫ দিন ধরে আদালত চত্বর ও জেলগেটে মায়ের জন্য শিশুদের আকুতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

গত ১০ মে শিশুদের নিয়ে সময় সংবাদে একটি বিশেষ প্রতিবেদন প্রচারিত হয়। প্রতিবেদনটি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হলে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত তথ্য সচিব মো. আতিকুর রহমান বিষয়টি নিয়ে নওগাঁর সিনিয়র জেলা ও দায়রা জজ মহোদয়কে অবগত করেন।

বুধবার নওগাঁর সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রোকনুজ্জামান মামলার নথি পর্যবেক্ষণ করে আঁখি খাতুনের জামিন আদেশ দেন। বিকেলেই তিনি কারাগার থেকে মুক্তি পান, যেখানে আগে থেকেই অপেক্ষারত ছিল তার তিন সন্তান। মাকে ফিরে পেয়ে শিশুদের আনন্দঘন পরিবেশে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।
এ বিষয়ে নওগাঁর সিনিয়র আইনজীবী এ জেড এম রফিকুল ইসলাম বলেন, এই আদেশের মধ্য দিয়ে একজন নারীর ন্যায়বিচার ও শিশুদের মানবিক অধিকার নিশ্চিত হয়েছে। মানবিক দৃষ্টান্ত স্থাপনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দ্রুত পদক্ষেপ নেওয়ায় জেলা ও দায়রা জজ মহোদয়কে ধন্যবাদ জানান। পাশাপাশি এই অবহেলিত বিষয়টি জনসমক্ষে আনার জন্য সময় সংবাদকেও কৃতজ্ঞতা জানায়।

উল্লেখ্য, জেলগেটে ও আদালত পাড়ায় শিশুদের এই দীর্ঘ অপেক্ষার খবরটি সময় সংবাদে প্রচারের পর দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত আইনি প্রক্রিয়া শেষ হওয়ায় স্থানীয় সচেতন মহলে স্বস্তি বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com