• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৬
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

চলন্ত পথে ওত পেতে ছিল দুর্বৃত্তরা: দুমকিতে দুই ব্যাংক কর্মকর্তা ছিনতাইয়ের শিকার!

Reporter Name / ১৯৩ Time View
বুধবার, ১৩ মে, ২০২৬

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার দুই কর্মকর্তার ওপর হামলা চালিয়ে নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সোমবার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে দুমকি-বাউফল আঞ্চলিক সড়কের তালতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং দুমকি শাখার ইনচার্জ মো. সাইদুর রহমান (৫৫) এবং ফিল্ড অফিসার মো. মাঈনুল ইসলাম (৩০)। আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আহতদের দাবি, ব্যাংকিং কার্যক্রমের অংশ হিসেবে মোটরসাইকেলে করে চরবয়ড়া এলাকায় যাওয়ার পথে একটি মাহিন্দ্রা গাড়িতে থাকা ৫ থেকে ৬ জন দুর্বৃত্ত তাদের পথরোধ করে। পরে তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করা হয়। এ সময় হামলাকারীরা নগদ প্রায় ১০ হাজার টাকা, মোবাইল ফোন, মানিব্যাগ, হাতঘড়ি ও চশমা ছিনিয়ে নেয়। পাশাপাশি তাদের ব্যবহৃত মোটরসাইকেলও ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেন তারা।

সাইদুর রহমান জানান, হামলার সময় তারা চিৎকার করলেও আশপাশ থেকে কেউ এগিয়ে আসেননি। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। হামলাকারীদের নাম-পরিচয় জানা না গেলেও সামনে পেলে শনাক্ত করতে পারবেন বলে জানান তিনি।

এ ঘটনায় সুস্থ হওয়ার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলেও জানিয়েছেন আহত কর্মকর্তারা।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন বলেন, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরেছেন। তবে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com