• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৪
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের শৈলকোপা রাস্তার শুভ উদ্বোধন

Reporter Name / ১৬২ Time View
মঙ্গলবার, ১২ মে, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের শৈলকোপা রাস্তার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), নওগাঁ সদর-এর বাস্তবায়নে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু।

উদ্বোধনী ফলকে উল্লেখ রয়েছে, সড়কটির চেইনেজ ৪৯৯০-৮৬৬০ মিটার। ২৯-০১-১৪৩৩ বঙ্গাব্দ ও ১২ মে ২০২৬ খ্রিস্টাব্দে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ উন্নয়ন কাজের চুক্তিমূল্য ধরা হয়েছে ১ কোটি ৩৪ লাখ ৪৬৩ টাকা ৯৩ পয়সা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল অবস্থায় থাকায় এলাকাবাসীকে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হতো।
সড়ক উন্নয়ন কাজ সম্পন্ন হলে যাতায়াত ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, শিক্ষা কার্যক্রম ও স্থানীয় ব্যবসা-বাণিজ্যে গতি আসবে বলে আশা করছেন এলাকাবাসী।

উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com