• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:২৭
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

লালপুরে ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

Reporter Name / ১৪১ Time View
শনিবার, ৯ মে, ২০২৬

সালমান সাদিক, নাটোর জেলা প্রতিনিধিঃ নাটোরের লালপুর থানা পুলিশের অভিযানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো ও মেসেঞ্জার হ্যাকিং চক্রের ৩ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে হ্যাকিং ও প্রতারণার কাজে ব্যবহৃত ৯টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার এসআই মোঃ মুনসুপ আলী, এএসআই (নিঃ) মোঃ আনছার আলী ও সঙ্গীয় ফোর্স সরকারি পিকআপ ও মোটরসাইকেলযোগে বিশেষ অভিযান, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।

অভিযানে শুক্রবার (০৯ মে) রাত আনুমানিক ১টা ১০ মিনিটে লালপুর থানাধীন দুড়দুড়িয়া ইউনিয়নের রাজন হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে হ্যাকিং চক্রের সদস্যদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—
১. মোঃ রাজন আলী (৩১), পিতা: মোঃ দোয়াবর, সাং- দুড়দুড়িয়া, থানা- লালপুর, জেলা- নাটোর।
২. মোঃ আহাদ আলী (১৯), পিতা: মৃত মজিবর রহমান।
৩. মোঃ তুষার আলী (২০), পিতা: মোঃ তুহিন আলী।
শেষের দুইজনের বাড়ি চকে-নায়ের, থানা- বাঘা, জেলা- রাজশাহী।

পুলিশ জানায়, আসামিরা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীদের ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইমো আইডিতে অবৈধভাবে প্রবেশ করত। পরে পাসওয়ার্ড পরিবর্তন করে আইডিগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করত।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে লালপুর থানায় মামলা নং-১৫, তারিখ: ০৯/০৫/২০২৬ ইং, সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৬ এর ১৭(২)(খ)/২২(২)/২৭ ধারায় মামলা রুজু করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com