• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১৭
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

শিবচরে প্রেমিকার মান ভাঙাতে ৪শ ফুট উঁচু বৈদ্যুতিক টাওয়ারে যুবক, সাড়ে ৪ ঘণ্টা পর উদ্ধার

Reporter Name / ১৪০ Time View
সোমবার, ৪ মে, ২০২৬

নাজমুল হোসেন লাবলু, শিবচর উপজেলা প্রতিনিধিঃ

প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর মানসিক কষ্টে প্রেমিকার মান ভাঙাতে এবং তাকে ফিরিয়ে আনতে ৪৬০ ফুট উঁচু বৈদ্যুতিক টাওয়ারে উঠে আত্মহত্যার হুমকি দেন মাদারীপুর জেলার শিবচরের হাসান শিকদার (২২) নামে এক যুবক। খবর পেয়ে তার এক বন্ধু, পুলিশ, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন কৌশলে বুঝিয়ে প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর তাকে নিচে নামাতে সক্ষম হন।
রবিবার (৩ মে) সন্ধ্যার পর শিরুয়াইল ইউনিয়নের দফাদারকান্দি এলাকায় প্রেমিকার বাড়ি সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

জানা যায়, শিবচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত সূর্য শিকদারের ছেলে হাসান শিকদারের সঙ্গে তার প্রেমিকার সম্পর্কের বিচ্ছেদ ঘটে। এ বিচ্ছেদ মেনে নিতে না পেরে তিনি রবিবার সন্ধ্যার পর প্রেমিকার বাড়ির পাশের আনুমানিক ৪৬০ ফুট উঁচু একটি বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়েন।
টাওয়ারে উঠে হাসান তার প্রেমিকাকে ফোন করে সম্পর্ক টিকিয়ে রাখা এবং টাওয়ারের নিচে আসার অনুরোধ জানান। তা না হলে নিচে লাফিয়ে আত্মহত্যা করবেন বলে হুমকি দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে তার এক বন্ধু দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে নামানোর চেষ্টা করেন, তবে প্রথমে তিনি রাজি হননি।
পরে খবর পেয়ে শিবচর থানা পুলিশ, নিলখী তদন্ত কেন্দ্রের পুলিশ, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুতের সদস্য ও হাসানের পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে তাকে নামাতে অনুরোধ করেন। দীর্ঘ প্রচেষ্টার পর রাত প্রায় সাড়ে ১০টার দিকে হাসান তার বন্ধুর সহায়তায় নিচে নেমে আসেন। পরে পুলিশ তাকে স্থানীয় জনতার উত্তেজনা থেকে নিরাপদে উদ্ধার করে শিবচর থানায় নিয়ে যায় এবং পরিবারের কাছে হস্তান্তর করে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর ওই যুবককে টাওয়ারে উঠতে দেখে লোকজন ভিড় করেন এবং পরে পুলিশকে খবর দেওয়া হয়। প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখতে তিনি এমন চরম পথ বেছে নিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় সাড়ে ৪ ঘণ্টা ফোনে বিভিন্নভাবে বুঝিয়ে হাসান নামের যুবককে নিরাপদে টাওয়ার থেকে নিচে নামাতে সক্ষম হয়েছি। পরে পুলিশ তাকে হেফাজতে নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com