• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১৫
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নওগাঁয় রাজ২৬৫০/০৯ এর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালিত

Reporter Name / ১৮২ Time View
শুক্রবার, ১ মে, ২০২৬

মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধি:                   মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নওগাঁ জেলা ট্রাক, ট্যাংকলড়ি ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় শহরের দালাল অফিসের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে ইউনিয়নের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি এস এম শাহাদাত হোসেন এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম। এতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি এ এম জিল্লুর রহমান এবং পৌর বিএনপির সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর মুহাম্মদ আবুল কালাম আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি রওশান জালাল, সাবেক উপদেষ্টা আজাহার আলি বাচ্চু, আসাদুজ্জামান মিঠু এবং জেলা কমিটির সড়ক সম্পাদক মো. শামিম হোসেন বাবুসহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে “দুনিয়ার মজদুর এক হও” স্লোগান দেন। তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, উপযুক্ত মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক শ্রমিক দিবসের তাৎপর্য স্মরণ করে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বক্তারা দিবসটির গুরুত্ব তুলে ধরে একে “অমর” হিসেবে উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com