• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৩১
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

জনকল্যাণে নতুন উদ্যোগ মহানগর যুবদলের সদস্য সচিব রবির রাজশাহীতে ফ্রি ওয়াই-ফাই জোন চালু

Reporter Name / ২৪৫ Time View
শুক্রবার, ১ মে, ২০২৬

তন্ময় দেবনাথ বিভাগীয় ব্যুরো প্রধান রাজশাহী :           রাজশাহী মহানগরে জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে ফ্রি ওয়াই-ফাই জোন স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের-এর পাড়া-মহল্লায় ফ্রি ওয়াই-ফাই সুবিধা প্রদানের অঙ্গীকারকে সামনে রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবির।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আধুনিক ও সুবিধাজনক একটি ফ্রি ওয়াই-ফাই জোন উদ্বোধন করেন তিনি। এ সময় মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্যোক্তারা জানান, এই সেবার মাধ্যমে শিক্ষার্থী, তরুণ প্রজন্ম এবং সাধারণ মানুষ সহজেই ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। ফলে জ্ঞান অর্জন,দক্ষতা উন্নয়ন এবং প্রয়োজনীয় তথ্যপ্রাপ্তি আরও সহজ হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে রফিকুল ইসলাম রবি বলেন, এটি কেবল প্রযুক্তিগত সুবিধা নয়, বরং একটি প্রগতিশীল ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নগরবাসীর দোরগোড়ায় প্রযুক্তি পৌঁছে দিয়ে একটি ডিজিটাল ও সচেতন সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, জনসেবামূলক কার্যক্রম অতীতেও করা হয়েছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের প্রত্যাশা, দ্রুত সময়ের মধ্যে এ ধরনের প্রকল্প নগরীর বিভিন্ন এলাকায় সম্প্রসারণ করা হবে, যাতে সর্বস্তরের মানুষ এর সুফল ভোগ করতে পারেন.।
সর্বসাধারণের জন্য উন্মুক্ত WiFi পাসওয়ার্ড:- robi36juli নির্ধারণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com