• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২২
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নন্দীগ্রামে গাছে ঝুলন্ত অবস্থায় কিশোরের মরদেহ উদ্ধার

Reporter Name / ১৩৮ Time View
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে আকাশ (২২) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামের খেজুর পুকুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকাশ ওই গ্রামের কৃষক আব্দুল কাদেরের ছেলে এবং বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের অনার্সের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, আকাশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বের হন। এরপর সারারাত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
বুধবার সকালে স্থানীয় লোকজন খেজুর পুকুর এলাকায় একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com