• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:২৪
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

বাকেরগঞ্জে খাল পুনঃখনের উদ্বোধন করলেন সংসদ সদস্য আবুল হোসেন খান

Reporter Name / ২৬৮ Time View
শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

মাইনুল ইসলাম বরিশালঃ

প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ইজিপিপি কর্মসূচির আওতায় খাল পুনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বাকেরগঞ্জের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।
আজ ২৫ এপ্রিল (শনিবার) সকাল ১১ টায় উপজেলার ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠী গ্রামে শ্রীমন্ত নদী হতে বয়ে যাওয়া কৃষ্ণকাঠী নাপিত খালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আবুল হোসেন খান আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের সূচনা করেন।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি’র নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষা সম্ভব হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের প্রতিটি অঞ্চলে উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। জনগণের জীবনমান উন্নয়ন এবং টেকসই অবকাঠামো গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
স্থানীয় বাসিন্দারা খাল পুনঃখনন কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে খালটি ভরাট ও নাব্যতা সংকটের কারণে কৃষিকাজ ও পানি নিষ্কাশনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। পুনঃখননের ফলে এ সমস্যার স্থায়ী সমাধান হবে বলে তারা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com