• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২১
শিরোনামঃ
এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল

নাজিরপুরে ইরি ধানের বাম্পার ফলন হলেও শ্রমিক সংকটে চাষীরা।

Reporter Name / ১৫৮ Time View
শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

শফিক টুটুল, পিরোজপুরঃ
‎চলতি মৌসুমে ইরি ধানের বাম্পার ফলন হলেও ধান কাটার শুরুতেই তীব্র শ্রমিক সংকটে পড়েছেন চাষীরা। শ্রমিকের অভাবে অনেক ক্ষেতেই সময়মতো ধান কাটতে না পারার আশঙ্কা দেখা দিয়েছে, যা নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় চাষিরা। কৃষকদের অভিযোগ, শ্রমিকের চাহিদা বেড়ে যাওয়ায় মজুরি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এক মন ধানের দামে একজন শ্রমিক দিয়ে ধান কাটাতে হচ্ছে। এতে উৎপাদন খরচ বেড়ে গিয়ে লাভের মুখ দেখা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
‎
‎একাধিক ভুক্তভোগী কৃষক জানান,, এক বিঘা জমিতে ধান রোপণ থেকে শুরু করে কাটাই-মাড়াই ও ঘরে তোলা পর্যন্ত মোট খরচ পড়ছে প্রায়১৬–১৮ হাজার টাকা। অথচ প্রতি বিঘায় গড়ে ২০ মন ধান উৎপাদন হলেও বাজারে প্রতি মন ধানের দাম মিলছে মাত্র ৯০০ থেকে ৯৫০ টাকার মধ্যে। সে হিসেবে মোট বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে ১৮ থেকে ১৯ হাজার টাকার মতো, যা খরচের তুলনায় খুবই সামান্য লাভ বা অনেক ক্ষেত্রে লোকসানে পরিণত হচ্ছে। উপজেলার একাধিক কৃষক বলেন, এবার ফলন ভালো হলেও শ্রমিক সংকট ও কম দামের কারণে আমরা লাভবান হতে পারছি না। সরকার যদি দ্রুত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত না করে,তাহলে ভবিষ্যতে ধান চাষে আগ্রহ হারিয়ে ফেলতে পারি। এ বিষয়ে উপসহকারী কৃষি অফিসার বাবুল আক্তার বলেন,  ধান কাটার আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার বাড়ানো হয়েছে এবং ইতিমধ্যেই সরকারি সহায়তায় হারবেস্টার মেশিনের মাধ্যমে ধান কর্তন ও মারাই শুরু হয়েছে। সরকারি সহায়তা জোরদার করা হলে শ্রমিক নির্ভরতা কমানো সম্ভব। পাশাপাশি ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণেরও দাবি জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com