• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৬
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

রাসিক মেয়র পদে আলোচনায় রফিকুল ইসলাম রবি: তৃণমূলে জোরালো সমর্থন, মাঠে সক্রিয় তুষার।

Reporter Name / ১৬৩ Time View
শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

তন্ময় দেবনাথ বিভাগীয় প্রধান রাজশাহীঃ

রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থী নিয়ে। ধানের শীষের মনোনয়ন কার হাতে যাবে এই প্রশ্নে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবির নাম।
দলীয় সূত্র ও তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং রাজপথে সক্রিয় ভূমিকার কারণে রবিকে এগিয়ে রাখছেন অনেকে। ছাত্ররাজনীতি থেকে উঠে এসে যুবদলের নেতৃত্বে তার ধারাবাহিক সম্পৃক্ততা তাকে একটি গ্রহণযোগ্য মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশেষ করে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় অংশগ্রহণ, নেতৃত্বদান এবং একাধিকবার কারাবরণের অভিজ্ঞতা তৃণমূলের মধ্যে তার গ্রহণযোগ্যতা বাড়িয়েছে। কর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ও সাধারণ জীবনযাপনও তার পক্ষে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।
এদিকে, ১০ নম্বর ওয়ার্ডসহ নগরীর বিভিন্ন এলাকায় রবির পক্ষে মাঠে কাজ করছেন দলীয় নেতাকর্মীরা। বোয়ালিয়া থানা পশ্চিম যুবদলের যুব নেতা হাসিবুর আলম তুষার প্রকাশ্যে রবিকে সমর্থন জানিয়ে তার পক্ষে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি জানান, দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে রবিকে বিজয়ী করতে তারা আপ্রাণ চেষ্টা করছেন এবং তৃণমূল পর্যায়ে সমর্থন জোরদার করছেন।
নগরবাসী ও দলীয় কর্মীদের একটি বড় অংশ মনে করছেন, আসন্ন নির্বাচনে আধুনিক, পরিচ্ছন্ন এবং সাংগঠনিকভাবে দক্ষ একজন নেতৃত্বই প্রয়োজন। সেই জায়গা থেকে রফিকুল ইসলাম রবির নামই এখন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। তবে শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত—এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com