• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২২
শিরোনামঃ
এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল

নন্দীগ্রামে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা

Reporter Name / ২৫৩ Time View
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ ‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (বিজরুল) এর উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি বিজরুল বাজার রাস্তা প্রদক্ষিণ করে। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরার সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডা. আবু নাঈমের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেনে মন্ডল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, গাইনী কনসালটেন্ট ডা. মনোজ্ঞ চিত্রলেখ কুন্ড, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন, থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান, ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও ভাটরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মাহাবুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, সাংবাদিক মামুন আহম্মেদ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষকবৃন্দ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীগণ। উল্লেখ্য, জাতীয় পুষ্টি সপ্তাহ ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত চলবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com