• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৩
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রেসক্লাবের পক্ষ থেকে বদলীজনিত বিদায় সংবর্ধনা 

Reporter Name / ২৬৬ Time View
শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
Oplus_131072

ওবায়দুর রহমান, দুমকি, প্রতিনিধিঃ দুমকি উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক’কে দুমকি প্রেসক্লাবের পক্ষ থেকে বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
শুক্রবার রাত ৯ টায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, দুমকি প্রেসক্লাবের সভাপতি এশিয়ান টিভির প্রতিনিধি  আবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী দুমকি উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও শ্রীরামপুর ইউনিয়নের নবনিযুক্ত প্রশাসক মু. অলিউল ইসলাম, পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমদ কবির। দুমকি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দিনকাল প্রতিনিধি সাইদুর রহমান খানের সঞ্চালনায় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, সহ-সভাপতি ও জনকন্ঠ প্রতিনিধি কাজী বেলাল হোসেন দুলাল, সমকাল প্রতিনিধি এবাদুল হক, অর্থ সম্পাদক ও সংবাদ প্রতিনিধি মো. জাহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি সহিদুল ইসলাম সরদার প্রমুখ। এসময় দুমকি প্রেসক্লাবের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক’কে দুমকি প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।  উল্লেখ্য বিদায়ী ইউএনও’র নতুন কর্মস্হল চার্জ অফিসার, সেটেলমেন্ট অফিস, বরিশাল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com