• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২১
শিরোনামঃ
এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল

নওগাঁর ধামইরহাটে মধ্যরাতে মদের ভাটিতে ডিবির অভিযান- পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর সহ আটক-৪

Reporter Name / ২৪৫ Time View
শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সহ ৪ জনকে আটক করেছে ডিবি পুলিশ। ২৭ নভেম্বর রাতে উপজেলার পৌর সদরে একটি মদের ভাটিতে (আড্ডায়)এই অভিযান পরিচালনা করে পুলিশ।
জেলা গোয়েন্দা শাখা পুলিশ সুত্র জানায়, ধামইরহাট পৌর এলাকার আমাইতাড়া বাজারস্থ শিকদার মার্কেটের একটি ঘরে বিদেশী মদ সেবনের আড্ডা চলছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এস.আই আমিরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। এ সময় ৩ বোতল বিদেশী মদ (ব্লেন্ডার্স প্রাইড ও মাস্টার ব্লেন্ডার্স সিগনেচার হুইসকি) সহ ধামইরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আমাইতাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৩৯), বিহারীনগর গ্রামের মৃত মোজাফফর রহমানের ছেলে মাজেদুর রহমান (৪২), কাজলগ্রামের শরীফ উদ্দিনের ছেলে রুহুল আমিন (৩২) ও শ্রমিক সংগঠনের নেতা উত্তর চকযদু গ্রামের মৃত জাহিদুল হকের ছেলে মেহেদী হাসান (৩৫) কে আটক করে। ২৮ নভেম্বর ধামইরহাট থানায় ডিবি’র এস/আই আমিরুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং-২১, তারিখ- ২৮/১১/২৫ইং।
ধামইরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম জানান, ঘটনার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেই জেনেছি- যা অত্যন্ত লজ্জাজনক, আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি জেলা বিএনপিকে অবগত করেছি।’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মামুনুর রহমান রিপন বলেন, ‘ আমি ঢাকায় অবস্থান করায় বিষয়টি এখনো জানতে পারিনি বা আমাকে কেউ অবগত করেনি, তবে ঘটনার সত্যতা নিশ্চিত হলে পৌর বিএনপি নেতা মিজানুর রহমানের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com