• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:২৪
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নওগাঁ জেলা পুলিশের দুর্দান্ত অভিযান : বদলগাছিতে শিশু ধর্ষণ মামলার আসামি মোঃ আব্দুস সাত্তার গ্রেফতার।

Reporter Name / ১৫৪ Time View
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

গতকাল্য ১৭ এপ্রিল ২০২৬ বিকেলে নওগাঁর বদলগাছী থানায় ১০ বছর বয়সী চতুর্থ শ্রেণীর এক শিশুকে ধর্ষণের এবং ৮ বছর বয়সী অপর এক শিশুকে ধর্ষণ চেষ্টা অভিযোগ পাওয়া যায় । এই ঘটনায় প্রতিবেশী এক বৃদ্ধের বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী শিশুর বাবা। বর্তমানে ধর্ষণের শিকার শিশুটি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযোগে পাওয়া যায় ঘটনাটি ঘটেছে উপজেলার কোলা ইউনিয়নের হুদ্রাকুড়ি গ্রামে। অভিযুক্ত ব্যক্তির নাম মোঃ আব্দুস সাত্তার (৬০)। তিনি একই গ্রামের মৃত কাদির উদ্দিন সরদারের ছেলে।

অভিযোগে বলা হয় প্রতিবেশী বৃদ্ধ আব্দুস সাত্তার বিস্কুট ও আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে কিছুদিন পূর্বে দিন পূর্বে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ওই শিশু (১০) এবং তার খেলার সঙ্গী (৮) অপর এক শিশুকে নিজের পরিত্যক্ত মাটির ঘরে নিয়ে যান। সেখানে তিনি বড় শিশুটিকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন এবং ছোট শিশুটির ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া যায়।

অভিযোগের সংবাদ পাওয়ার সাথে সাথে পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলাম এ নির্দেশনায় মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং অফিসার ইনচার্জ বদলগাছি থানার নেতৃত্বে তিনটি বিশেষ টিম তৈরি করা হয়। একই সাথে অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ এবং গোয়েন্দা পুলিশ তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে বিশেষ টিমগুলো রাতভর,বিভিন্ন স্থানে অভিযান চালায় , একটানা অভিযান চালিয়ে ১৮ তারিখ সকাল সাড়ে ১১ টায় অভিযুক্তকে বাদলগাছি এলাকা থেকে গ্রেফতার করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইলানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

এ প্রসঙ্গে পুলিশ সুপার বলেন শিশুদের বিরুদ্ধে যে কোন ধরনের ভায়োলেন্স জেলা পুলিশ কঠোর হস্তে দমন করবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com