• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২২
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নতুন সংগঠন ‘প্রাণজ নওগাঁ’র আত্মপ্রকাশ

Reporter Name / ১৬২ Time View
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

নওগাঁ প্রতিনিধি: প্রাণে প্রাণে চেতনা, প্রীতিতে প্রাণজ’ স্লোগানে নওগাঁয় ‘প্রাণজ নওগাঁ’ নামের একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। আজ (১৭ এপ্রিল) শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের আয়োজন রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টার মিলনায়তনে এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।

জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় এই অনুষ্ঠান। এর পরে প্র‍য়াত কবি শাহ আলম চৌধুরী ও আবৃত্তি শিল্পী রফিকদুদ্দৌলা রাব্বী স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

নিরবতা পালনের পর সংগঠনের সূচনা সংগীত গেয়ে শোনান কণ্ঠশিল্পী পায়েল। সূচনা সংগীতের সঙ্গে সঙ্গে সংগঠনের লোগো উন্মোচন করা হয়।

সংগঠনঠির সভাপতির দায়িত্ব পালন করবেন, সংস্কৃতি কর্মী ও চিকিৎসক ময়নুল হক দুলদুল।

সহ-সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করবেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. শাবিন শাহরিয়ার ও চিত্র নির্দেশক, অভিনেতা ও চৌপাশ নাট্যঞ্চলের প্রতিষ্ঠাতা রাজা ফকির।

সংগঠনঠির সাধারণ সম্পাদক করা হয়েছে আইনজীবী রেজাউল বাসার মতিকে।

সহ সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন, দেলোয়ার হোসেন দুলাল, অর্থ সম্পাদক গদাই লাল বসাক, দপ্তর সম্পাদক শামীমা নাসরীন, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান নয়ন, প্রচার ও আইসিটি সম্পাদক আল মামুন রুপস, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, মোঃ মেহেদী হাসান (শাওন), ক্রীড়া সম্পাদক নাহিদ মন্ডল, কার্যকারী সদস্য হয়েছেন, মাহফুজা খাতুন (মিতু), মোমেনা খাতুন (তিথি), আনিকা বুশরা, মুনিরা সুলতানা স্বরণী, লাবিবা আলম রায়তা ও রুফাইদা আফরা।

সদ্য আত্মপ্রকাশ করা প্রাণজ নওগাঁ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল বাশার মতি।

সংগঠনের সভাপতি ময়নুল হক দুলদুলের সভাপতিত্বে অন্যদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সহযোগী সম্পাদক সিরাজুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. শাবিন শাহরিয়ার, বিশিষ্ট ব্যবসায়ী সামাজিক ব্যক্তিত্ব জেলা বিএনপির সদস্য মাসুদ হাসান তুহিন প্রমুখ।

নতুন এই সংগঠনের পরিচিত পর্ব ও বক্তব্য পর্ব ছাড়াও সংগঠনের সদস্যরা কবিতা আবৃত্তি, নাচ ও গান পরিবেশন করেন।

সাহিত্য-সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক সংগঠন হিসেবে কাজ করার প্রত্যয় নিয়ে কাজ করবেন বলে জানান সংগঠনের সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com