• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৮
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

বেরোবিতে চার দিনব্যাপী শহিদ আবু সাঈদ বইমেলার সমাপনী অনুষ্ঠিত

Reporter Name / ১৬৫ Time View
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এ জুলাই বিপ্লবের অগ্রসৈনিক আবু সাঈদের স্মরণে ‘শহিদ আবু সাঈদ বইমেলা ২০২৬’- এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৫ এপ্রিল, ২০২৬) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে দ্বিতীয়বারে মতো স্বাধীনতা স্মারক মাঠে চার দিনব্যাপী এই বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ শহিদুল ইসলাম, এনডিসি| প্রধান অতিথির বক্তব্যে রংপুর বিভাগীয় কমিশনার বলেন, আবু সাঈদরা যে স্বপ্ন দেখে জীবন দিয়েছে, সে স্বপ্ন যেন আমরা বাস্তবায়ন করতে পারি| আর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আমাদের জ্ঞান অর্জন করতে হবে| জ্ঞান অর্জনের মূল হাতিয়ার হচ্ছে বই| বিশ্ববিদ্যালয়কে একটি উন্মুক্ত দ্বার হিসেবে উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের সবদিকে নিজেদের বিকাশের আহ্বান জানান|

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান|
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, বইমেলা আলোকিত মানুষ গড়ার একটি মাধ্যম| এটি একটি সর্বজনীন উৎসব| উত্তরবঙ্গের মানুষের মাঝে বই পড়ার প্রতি যে আগ্রহ ও উদ্দীপনা আমরা দেখেছি, তা সত্যিই আশাব্যঞ্জক| তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এই আয়োজনগুলো করছি| শিক্ষার্থীদের জ্ঞান বিকাশে বিশ্ববিদ্যালয়ের অ্যাক্টিভিটিজে সম্পৃক্ত থাকা জরুরি| শিক্ষার্থীরা যত বেশি এসব কার্যক্রমে যুক্ত হবে, তাদের জ্ঞানের পরিধি তত বাড়বে| উপাচার্য আরও বলেন, ভবিষ্যতে আমরা এই বইমেলার পরিসর আরও বড় করতে চাই|

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন শহিদ আবু সাঈদ বইমেলা-২০২৬ আয়োজক উপ-কমিটির আহ্বায়ক ড. মোঃ মনিরুজ্জামান | এছাড়াও আরও বক্তব্য রাখেন তিস্তা ইউনিভার্সিটির চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম আল-আমিন, ইস্পাহানি লিমিটেডের সিনিয়র ডিভিশনাল ম্যানেজার শাহাদাত হোসেন এবং প্রিমিয়াম ফ্রুটস এর ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ আল সাগর| সমাপনী দিনে গ্রন্থ পর্যালোচনা, রম্য বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়| ১২ থেকে ১৫ এপ্রিল চার দিনব্যাপী এই বইমেলায় আবু সাঈদ কর্নারসহ মোট ৩৫টি প্রকাশনা ও বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল অংশ নেয়| সংবাদ বিজ্ঞপ্তি|


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com