• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৪৫
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩

Reporter Name / ১৬২ Time View
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

মিজানুর রহমান, মাগুরা প্রতিনিধি:

মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও বর্ণনাট্যের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণিল শুভযাত্রা বের হয়, যা শহরজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক নোমানী ময়দানে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসাইনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শোভাযাত্রায় অংশ নেয় জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, নাট্য ও সাংবাদিক সংগঠন। এর মধ্যে মাগুরা রিপোর্টার্স ইউনিটি ছিল অন্যতম আকর্ষণ। পাশাপাশি মাগুরা টাউন হল ক্লাব, মাগুরা প্রেসক্লাব, সুর সপ্তক ও জেলা জাসাসসহ নানা সংগঠন বর্ণিল সাজে অংশ নিয়ে শোভাযাত্রাকে প্রাণবন্ত করে তোলে।

শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ,আবাল-বৃদ্ধ-বনিতা,এই উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। গ্রামীণ ঐতিহ্য, লোকসংস্কৃতি ও বাঙালিয়ানার ছোঁয়ায় পুরো শহরজুড়ে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ।

পরে নোমানী ময়দানে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণনাট্য। স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও নাট্য পরিবেশনার মাধ্যমে নববর্ষের আনন্দকে আরও বর্ণিল করে তোলেন, রেলী শেষে সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, আমরা মনে করি আমরা বাঙালি এবং আমরা সর্বোপরি বাংলাদেশী, আমাদের দেশে যে লোকজ ও ক্রিস্টি কালচার যা নিয়ে আমাদের লোকজন অত্যন্ত আনন্দমুখর পরিবেশে বৈশাখ উদযাপন করে, তা অন্য কোন নামে ডাকা উচিত না।জাতি ধর্ম নির্বিশেষে যা সকলের জন্য মঙ্গল সেই বৈশাখী শোভাযাত্রায় হোক আজকের এবং আগামী দিনের প্রোগ্রাম ও প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com