• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১৯
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও মঙ্গল শোভাযাত্রায় পহেলা বৈশাখ উদযাপন।

Reporter Name / ১৬১ Time View
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

আসাদুল হাবিব দুলু, ফুলবাড়ী উপজেলা প্রতিনিধিঃ

রবিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের সদস্য, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

র‍্যালির পাশাপাশি ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, যেখানে বাংলার গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হয় নানা রঙের মুখোশ, পাখি, প্রাণী ও লোকজ উপস্থাপনার মাধ্যমে। অংশগ্রহণকারীরা বাঙালির ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে উৎসবকে প্রাণবন্ত করে তোলেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাঙালির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে। এছাড়া দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলাধুলা ও মেলা অনুষ্ঠিত হওয়ার কথাও জানানো হয়।

স্থানীয়রা জানান, এমন আয়োজন নতুন বছরের আনন্দকে আরও বাড়িয়ে দেয় এবং সামাজিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com