• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২১
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

বেরোবিতে চার দিনব্যাপী শহিদ আবু সাঈদ বইমেলার উদ্বোধন

Reporter Name / ১৬২ Time View
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়, রংপুর এ জুলাই বিপ্লবের অগ্রসৈনিক আবু সাঈদের স্মরণে ‘শহিদ আবু সাঈদ বইমেলা’ উদ্বোধন করা হয়েছে| আজ রবিবার (১২ এপ্রিল, ২০২৬) বিকেলে বিশ^বিদ্যালয় প্রশাসনের উদ্যোগে দ্বিতীয়বারে মতো ¯^াধীনতা স্মারক মাঠে চার দিনব্যাপী এই বইমেলার উদ্বোধন করেন শহিদ আবু সাঈদের বাবা মোঃ মকবুল হোসেন|

বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে বইমেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন| এ উপলক্ষে মেলা প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়|
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শহিদ আবু সাঈদের অসামান্য অবদানকে স্মরণ করার লক্ষ্যে বিশ^বিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এই বইমেলার আয়োজন করা হয়েছে| তিনি বলেন, ২০২৪ সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে অকাতরে জীবন বিলিয়ে দেয়া আবু সাঈদ শ্রেষ্ঠ বীর হিসেবে বিশ^ দরবারে আলোচিত নাম| উপাচার্য আরও বলেন, বইমেলার মাধ্যমে নতুন প্রজন্ম ইতিহাস, সাহিত্য ও মুক্তচিন্তার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে| জ্ঞানচর্চা ও মানবিক মূল্যবোধ গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে|
আলোচনা সভায় বইমেলার উদ্বোধক শহিদ আবু সাঈদের বাবা মোঃ মকবুল হোসেন, বিশেষ অতিথি হিসেবে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান, সভাপতি হিসেবে শহিদ আবু সাঈদ বইমেলা আয়োজক কমিটির আহ্বায়ক ড. মোঃ মনিরুজ্জামান এবং ¯^াগত বক্তা হিসেবে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. সোহাগ আলী বক্তব্য রাখেন| আলোচনা সভাটি সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের প্রভাষক সাইফুদ্দিন খালেদ|
বই মেলায় আবু সাঈদ কর্নারসহ মোট ৩৫টি প্রকাশনা ও বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল অংশ নিয়েছে| চার দিনব্যাপী এই বইমেলা ১২ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত চলবে| বইমেলায় প্রতিদিন আলোচনা অনুষ্ঠান, লেখক আড্ডা, আবৃত্তি ও গ্রন্থ পর্যালোচনার পাশাপাশি শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে| দেশে চলমান জ্বালানি সংকটের প্রেক্ষিতে সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিদিন দুপুর দেড়টা থেকে বিকেল ৬টা পর্যন্ত মেলা চালু থাকবে| তবে পহেলা ˆবশাখ উপলক্ষে ১৪ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে| সংবাদ বিজ্ঞপ্তি|


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com