• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:১৮
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নওগাঁ-৫ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ধলুর পক্ষে শোডাউন তৃণমূলে বাড়ছে সমর্থন

Reporter Name / ৪৫৪ Time View
শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ-৫ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ধলুর পক্ষে শোডাউন, তৃণমূলে বাড়ছে সমর্থন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ–৫ (সদর) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম ধলুর পক্ষ থেকে প্রতিদিন সকাল  বিকেল পাড়া শহর ও মহল্ল্যায় বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে তৃণমূলের নেতা–কর্মীসহ সাধারণ মানুষের অংশগ্রহণ থাকে উৎসাহব্যঞ্জক। র‍্যালিকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ধলুর এমন বিরামহিন সক্রিয়তা ও জনপ্রিয়তা। দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে কাজ করা, জনসংযোগ বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে তাঁকে সামনে রেখে নির্বাচনী মাঠে নতুন উত্তাপ দেখা যাচ্ছে। তাঁর সমর্থকদের দাবি—নওগাঁ সদর–৫ আসনে জনগণের প্রত্যাশা পূরণে তৃণমূলের পরীক্ষিত নেতৃত্বই এখন সবচেয়ে বেশি প্রাসঙ্গিক, আর সেই জায়গায় জাহিদুল ইসলাম ধলু এগিয়ে আছেন। র‍্যালিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি রানা, সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক এনামুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামাল, পৌর বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ, পৌর শাখার কার্যনির্বাহী সদস্য মাহবুব রহমান পিন্টু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কহিনুর ইসলাম মিলি এবং জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া হোসেন জাকির। স্থানীয় নেতাদের ভাষ্য, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, তৃণমূলে ধলুর পক্ষে সমর্থন ততই জোরদার হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com