• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৭
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

চিরস্থায়ী বন্দোবস্ত করে অনন্য রেকর্ড ময়মনসিংহের মেডিক্যাল অফিসার ডাঃ মানিকের!

Reporter Name / ১৮৭ Time View
শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

মো. আনোয়ার হোসেনঃ

সরকারি চাকরির বিধিমালা অনুযায়ী নির্দিষ্ট সময় পর পর বদলি হওয়াটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু কারো কারো ক্ষেত্রে হয়তো এই নিয়ম যেন কেবলই কাগুজে এক বিধান। এমনই এক বিস্ময়কর নজির সৃষ্টি করেছেন ময়মনসিংহের সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (ডিআরএস) ডাঃ মোহাম্মদ মোখলেছুর রহমান মানিক।

​প্রাপ্ত তথ্যানুযায়ী, ২০১৪ সালের ২৮ আগস্ট তিনি তার বর্তমান কর্মস্থলে যোগদান করেন। ঘড়ির কাঁটা ঘুরে ক্যালেন্ডারের পাতা থেকে ঝরে গেছে দীর্ঘ ১০টি বছর। সরকার পরিবর্তন হয়েছে, নীতিমালায় এসেছে রদবদল, কিন্তু ডাঃ মানিকের চেয়ারটি যেন কোনো অদৃশ্য জাদুমন্ত্রে নিজ স্থানেই অটল হয়ে আছে।

একই কর্মস্থলে এক দশকেরও বেশি সময় ধরে অবস্থান করা কেবল অস্বাভাবিকই নয়, বরং প্রশাসনের স্বচ্ছতা ও বদলি নীতিমালা নিয়ে জনমনে তীক্ষ্ণ প্রশ্নের উদ্রেক করে। যেখানে অন্যান্য চিকিৎসকদের ঢাকার বাইরে বা দুর্গম এলাকায় সেবা দিতে হিমশিম খেতে হয়, সেখানে এই কর্মকর্তার দীর্ঘস্থায়ী অবস্থানের নেপথ্যে কোন ‘আলাদিনের চেরাগ’ কাজ করছে?

সংশ্লিষ্টদের প্রশ্ন, জনপ্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম অনুযায়ী, সাধারণত তিন বছর অন্তর বদলির বিধান থাকলেও ডাঃ মানিকের ক্ষেত্রে এই নিয়মের ব্যত্যয় কেন? এটি কি নেহাত প্রশাসনিক শিথিলতা, নাকি বড় কোনো অনিয়মের ঢাকা পড়া অংশ? স্বাস্থ্য মন্ত্রণালয়ের দীর্ঘমেয়াদী বদলি নীতিমালার সুফল কি কেবল সাধারণ চিকিৎসকদের জন্যই, প্রভাবশালীদের জন্য নয়?

​একই চেয়ারে ১২ বছর অতিবাহিত করা এই অপ্রতিরোধ্য মেডিকেল অফিসারের খুঁটির জোর কোথায়, তা নিয়ে এখন সংশ্লিষ্ট বিভাগে কানাকানি তুঙ্গে। সাধারণ মানুষের প্রত্যাশা, স্বচ্ছতা ফেরাতে এবং প্রশাসনের স্থবিরতা ভাঙতে দ্রুতই এই ‘চিরস্থায়ী বন্দোবস্ত’ ব্যবস্থার অবসান ঘটবে।

এসংক্রান্তে ময়মনসিংহের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ প্রদীপ কুমার সাহা জানান, এবিষয়টি উনি অবগত আছেন। দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com