• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৮
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নন্দীগ্রামে কৃষকদের নিয়ে দিনব্যাপী “পার্টনার কংগ্রেস” প্রোগ্রাম অনুষ্ঠিত

Reporter Name / ২৩১ Time View
বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় নন্দীগ্রামে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
৯ই এপ্রিল ( বৃহস্পতিবার) বেলা ১১টায় বিশ্বব্যাংক, ইউএনডিপি ও আইএফএডি-এর সহযোগিতায় উপজেলা কৃষি অধিদপ্তরে নন্দীগ্রাম, বগুড়ার আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে ওই পার্টনার কংগ্রেসের আয়োজন করা হয়।

কৃষির উৎপাদন বৃদ্ধি, নতুন জাতের সম্প্রসারণ, কৃষিপণ্যের বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি-তথ্য ছড়িয়ে দেওয়াসহ প্রযুক্তি ও কলাকৌশলের টেকসই সহায়তা প্রদান করা এই কংগ্রেসের মূল উদ্দেশ্য।

উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তের উপপরিচালক কৃষিবিদ সোহেল মোঃ শামসুদ্দীন ফিরোজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া খামারবাড়ি কৃষি অধিদপ্তরের প্রশিক্ষক নুরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশিকুর রহমান, শর্মিলী ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকিরুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার নাজমুল হোসেন, শাহারুল ইসলাম, সোহেল রানা, খাদেমুল ইসলাম, জহুরুল ইসলাম, সুজন কুমার, শাহাদত হোসেন, আব্দুস সালাম, সুমাইয়া ইয়াসমিন, মোস্তারিন নুসরাত এবং কৃষাণ-কৃষাণীসহ আরো অনেকেই।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com