• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১২
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

রংপুরে অবৈধভাবে পরিচালিত চার ইটভাটায় সাড়ে ১৫ লাখ টাকা জরিমানা

Reporter Name / ১৬৩ Time View
বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

রংপুর অফিসঃ

রংপুরে অবৈধভাবে পরিচালিত চার ইটভাটায় সাড়ে ১৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এর মধ্যে মিঠাপুকুর উপজেলার ভগবতপুর ও রামপুরা এলাকার আরআর ব্রিকসের স্বত্ত্বাধিকারী রবিউল ইসলাম প্রামাণিককে ৫ লাখ টাকা, এলকেএস ব্রিকসের নজরুল ইসলামকে আড়াই লাখ টাকা, এফপিবি ব্রিকসের সাজেদুল ইসলাম প্রধানকে ৪ লাখ টাকা ও এসআর ব্রিকসের রবিউল ইসলামকে ৪ লাখ টাকাসহ ১৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার (৮ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন, র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
তিনি জানান, মারাত্মক ক্ষতিকর অতিরিক্ত সালফার ব্যবহার, অ্যাশ-মারকারি সম্বলিত কয়লা ব্যবহার এবং ছাড়পত্র বিহীন ইটভাটা স্থাপনের মাধ্যমে ইট উৎপাদনের ঘটনায় র‌্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই প্রেক্ষিতে ৭ এপ্রিল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুলের নেতৃত্বে মিঠাপুকুর উপজেলায় দিনব্যাপী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে ভাটার কার্যক্রম পরিচালনার দায়ে ইটভাটার স্বত্ত্বাধিকারীদের জরিমানা করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তর ও র‌্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যহত রাখার কথা জানিয়েছে র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com