• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১৯
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

বাঘায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক!

Reporter Name / ১৬৪ Time View
সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ

রাজশাহীর বাঘায় মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবাসহ রবিউল আউয়াল (৩৮) নামের এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে বাঘা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ সোমবার (৬ এপ্রিল, ২০২৬) রাত আনুমানিক ৯:০০ ঘটিকায় বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হকের নেতৃত্বে এসআই প্রদ্যুৎ কুমার, এএসআই মোস্তাফিজুর রহমান ও নাহিদসহ পুলিশের একটি চৌকস টিম মনিগ্রাম ইউনিয়নের মহদীপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে মহদীপুর গ্রামের মৃত জান মোহাম্মদের পুত্র রবিউল আউয়ালকে মাদক বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়। এ সময় তার তল্লাশি চালিয়ে অবৈধ নিষিদ্ধ ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, আটককৃত রবিউলের বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।

এছাড়াও তিনি আরও জানান, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে তাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে। অপরাধ করে কেউ পার পাবে না—এই কঠোর বার্তা দিয়ে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে। অপরাধ যত সংগোপনেই করা হোক না কেন, তার প্রমাণ মিলবেই। মাদক মুক্ত সমাজ গড়তে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com