• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫১
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

জ্বালানি তেলের চাপ নিয়ন্ত্রনে ধামইরহাট সীমান্তে বিজিবি ও গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি

Reporter Name / ১৬৭ Time View
সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
সারা দেশের ন্যায় নওগাঁর ধামইরহাটে দিন দিন জ্বালানি তেলের চাপ বেড়েই যাচ্ছে। তেল নিতে আসা মোটরসাইকেল চালকরা আগের দিন মধ্য রাত থেকে সড়কের ধারে জমান লম্বা সারি। ৫-৬ ঘন্টা অপেক্ষা করার পর চালকরা তাদের বাইকে পেট্রোল পেয়ে কষ্টের কথা ভুলে গিয়ে আনন্দে চলে যান নিজ গন্তব্যে। যানজট কমাতে ও শৃঙ্খলা রক্ষায় চালকদের ড্রাইভিং, রেজিষ্ট্রেশন সহ হিলমেট পরিচিতদেরই কেবল তেল প্রদান করা হচ্ছে। এদিকে জ্বালানি তেল যাতে পাচার করতে না পারে সে লক্ষে সীমান্তে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সরকারি গোয়েন্দা সংস্থা এন.এস.আই, বিজিবিসহ সরকারের দায়িত্বশীল গোয়েন্দা বাহিনী ধামইরহাটসহ নওগাঁর বিভিন্ন সীমান্ত এলাকা গুলোতে কড়া নজরদারি অব্যাহত রেখেছে। বিজিবি সদস্য ও গোয়েন্দা সংস্থার যৌথভাবে মাঠ পর্যায়ে বিশেষ করে সীমান্ত এলাকায় জ্বালানি তেল যেন কেউ অবৈধভাবে মজুদ ও পাচার না করতে পারে সে লক্ষে টহল জোরদার করা করা হয়েছে।
ধামইরহাট উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা ইউএনও প্রশান্ত চক্রবর্তী বলেন, ‘ধামইরহাটে দুটি পাম্পে পেট্রোল, ডিজেল ও অকটেন বিতরণ সুষ্ঠুভাবে করার লক্ষে জ্বালানি মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে, কাউকেই কোন অবৈধ সুবিধা পাম্প মালিকরা যাতে দিতে না পারে সে লক্ষে প্রশাসনের পাশাপাশি সার্বক্ষনিক থানা পুলিশ ও ট্যাগ অফিসার নিয়োগ করা আছে, ট্যাগ অফিসারগণ প্রশাসনের কড়া তদারকিতে তাদের নির্ঘুম দায়িত্ব পালন করে যাচ্ছেন। আর সীমান্তে তেল পাচারের বা অবৈধ মজুদের কোন সুযোগই নেই।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com