• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫৮
শিরোনামঃ
পোরশায় বিজিবি’র বিশেষ অভিযানে হেরোইনসহ চোরাকারবারী আটক ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি

দীর্ঘ ১৪ বছরের মামলা শেষে আদালতের রায়ে জমি ফেরত পেলেন আইয়ুব আলী, প্রশাসনের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান

Reporter Name / ২৯৬ Time View
শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

 

আসাদুল হাবিব দুলু, ফুলবাড়ী উপজেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কুটি চন্দ্র খানা গ্রামে দীর্ঘ ১২ থেকে ১৪ বছর ধরে চলমান মামলা-মোকাদ্দমার অবসান ঘটেছে। আদালতের চূড়ান্ত রায়ের মাধ্যমে মোহাম্মদ ইউনুস আলী তার ১৪ শতক জমির বৈধ মালিকানা ফিরে পেয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উক্ত জমি দখল করে বসবাস করে আসছিল একটি প্রভাবশালী পক্ষ। এ নিয়ে একাধিকবার বিরোধ ও আইনি জটিলতা সৃষ্টি হয়। অবশেষে কুড়িগ্রাম জজ আদালত আইয়ুব আলীর পক্ষে রায় প্রদান করেন।

রায়ের পরিপ্রেক্ষিতে প্রশাসনের উদ্যোগে একটি উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে দখলদারদের নির্মিত ঘরবাড়ি ভেঙে ফেলা হয় এবং জমিটি প্রকৃত মালিক আইয়ুব আলীর দখলে বুঝিয়ে দেওয়া হয়।

উচ্ছেদ অভিযানের সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো প্রক্রিয়াটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় বলে প্রশাসন জানায়।

জমি ফিরে পেয়ে আইয়ুব আলী সন্তোষ প্রকাশ করে বলেন, “দীর্ঘদিন ধরে আমি ন্যায়বিচারের জন্য অপেক্ষা করেছি। অবশেষে আদালতের রায়ে আমি আমার ন্যায্য অধিকার ফিরে পেয়েছি।”

এ বিষয়ে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং স্থানীয়রা দ্রুত বিরোধ নিষ্পত্তির জন্য প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com